কুলাউড়া পৌরসভায় ৪২০০ পরিবার পেলো খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

কুলাউড়া পৌরসভায় ৪২০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

  • মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কোভিড-১৯ এর কারণে কুলাউড়া পৌরসভার ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪হাজার ২শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুযোর্গ মন্ত্রণালয়ের প্রদত্ত বিশেষ বরাদ্দ থেকে এ বরাদ্দ প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তা প্রদান করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি তদন্ত আমিনুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌর সচিব সব্বি শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।#

Manual1 Ad Code

উল্লেখ্য, এই খাদ্য সহায়তা প্রদানের জন্য কুলাউড়া পৌরসভা ৪২ মে.টন চাল বিশেষ বরাদ্দ পায়। এছাড়াও ঈদুল আজহার পূর্বে ভিজিএফ বাবদ ৪৬২১ পরিবারের মধ্যে ৪৬ মে. টন চাল এবং নদগ ২ লক্ষ টাকা ৪০০ কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews