কুলাউড়ায় দিনব্যাপি অনুষ্ঠিত হলো কুস্তি উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কুলাউড়ায় দিনব্যাপি অনুষ্ঠিত হলো কুস্তি উৎসব

  • শনিবার, ১৪ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

এইবেলা স্পোর্টস ::

কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা বাগানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী কুস্তি উৎসব। শুক্রবার ১৩ আগস্ট উৎসবের উদ্বোধন করেন বাগানের পন্ডিত বিপ্লব উপদ্ধায়।

Manual2 Ad Code

জানা যায়, ভারতের উত্তর প্রদেশ, বিহার রাজ্যে যারা বসবাস করতো তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসে বাস করা শুরু করে। তারা তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য শত বছর ধরে এই কুস্তি উৎসব পালন করে।

Manual7 Ad Code

প্রতি বছর শ্রাবণ মাসে নাগপঞ্চমীতে কুস্তি উৎসব হয়। প্রতি বছরের ন্যায় এবারও এই কুস্তি উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনটিকে ঘিরে সারাদিন গ্রামের সবার ঘরে ঘরে ভালো রান্না হয়ে থাকে, খাওয়া-দাওয়া করে কুস্তির জন্য সমাবেশ হয়। এই বিজয়ী হতে মাস খানেক আগ থেকেই নিজের শরীরের যতœ নিতে শুরু করেন কুস্তিবাজরা।

দর্শকদের সাথে কথা বলে জানা যায়, সর্বনিম্ন ১০ বছর থেকে ৫০ বছর বয়সের মধ্যে বিভিন্ন কেটাগরিতে ভাগ করে বিজয়ী ঘোষণা করা হয় এই কুস্তি খেলায়।

Manual1 Ad Code

খেলায় অংশগ্রহণকারী শ্রাবন পাশি জানান, তিনি সিলেটে চাকরি করেন। এই দিনটার জন্য অফিস থেকে ছুটি নিয়ে উৎসবে সামিল হয়েছেন। পরিবার বন্ধুদেরকে নিয়ে আজ ভালোই একটা দিন পার করছেন।

Manual5 Ad Code

বিজয়ী কুস্তিবিদ শ্রীকান্ত প্রজাপতি জানান, আজকের দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আজ আমার বয়সীদের মধ্যে জয়ী হয়ে ভালো লাগছে। এইদিন বয়স ভিত্তিতে জয়ী নির্বাচন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!