কুলাউড়ায় সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ায় সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন

  • শনিবার, ১৪ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলায় সড়ক মেরামতের দাবিতে ১৪ আগস্ট মানববন্ধন করেছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসায়ী ও স্কুল-কলেজ মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।

রবিরবাজার ত্রিমূহনা থেকে কর্মধা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলজিইডি’র সড়কটি অত্যন্ত খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। সড়কের মধ্যে গর্ত হয়ে যান ও লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানা খন্ধে ভরে গিয়ে বিশেষ করে বাজার এলাকায় পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়াতে ভোক্তভোগী ও ব্যবসায়ী মিলে মানববন্ধন করেন।

ব্যবসায়ী নেতা আব্দুল গাফফার কায়ছুলের সভাপতিত্বে ও আব্দুল আহাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন আহমদ মোনায়েম মান্না, ফয়জুল হক, নিত্য মল্লিক প্রমুখ।

Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, রবিরবাজার-কর্মধা ইউনিয়ন সড়কটি খানাখন্ধে ভরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্ররা যাতায়াত করতে পারেন না। অল্প বৃষ্টিতে বাজারে হাঁটু পানি জমে যায়। দ্রুত গতিতে ড্রেন নির্মাণ ও সড়ক মেরামতের অনুরোধ জানান বক্তারা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!