১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুবলীগ মনফালকনে গরিঝিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুবলীগ মনফালকনে গরিঝিয়া

  • সোমবার, ১৬ আগস্ট, ২০২১

Manual8 Ad Code
ইতালি প্রতিনিধি ::
ইতালি আওয়ামী যুবলীগ মনফালকনে গরিঝিয়া উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে মনফালকনে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও কর্মীবান্ধব যুবলীগ নেতা মোজাম্মেল আলম দিপু সভাপতিত্বে ও তৌফিক ইসলাম রুবেল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত,পাঠ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত দোয়া মাহফিলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনফালকনের আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও দলীয় প্রবাসী কর্মীরা ।
 বক্তরা বলেন, ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় ১৯৭৫ সালের এই দিনে। পরিকল্পনাটি ছিল সুদূরপ্রসারী। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা নয়, তাঁর আদর্শকেও নির্বাসনে পাঠানোর গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। ঘাতেকের বুলেট সেদিন ধানমন্ডরি ঐ বাড়িতে শেখ পরিবারের কাউকে রেহাই দেয়নি। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনাটি যে ঘাতকচক্রের পূর্ব পরিকল্পনা, তা স্পষ্ট হয় হত্যা পরবর্তী কর্মকাণ্ড থেকেই। ঘাতকরা বঙ্গবন্ধু বা তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহকর্মীদের হত্যা করেই ক্ষান্ত হয়নি, এ দেশের রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে হত্যাকারীদের নিরাপদ জীবন নিশ্চিত করেছিল, পুরস্কৃত করেছিল। এই দেশের মানুষকে বঙ্গবন্ধু শুধু যে স্বাধীনতা দিয়েছেন তা কিন্তু না, জাতিকে দেখিয়েছেন স্বপ্ন, আর বেঁচে থাকার আত্মসম্মান। যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তারা তখন ও বাংলাদেশকে ধ্বংসের পাঁয়তারা করেছে এবং আজ ও করছে তবে অত্যন্ত দৃঢ় চেতনার অধিকারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ পনেরোই আগস্ট নিহত সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দলীয় নেতাকর্মীদের মধ্য তোবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!