কুলাউড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৫১ কোটি ১১ লক্ষাধিক টাকার বাজেট পেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৫১ কোটি ১১ লক্ষাধিক টাকার বাজেট পেশ

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

নাগরিকদের পরামর্শ নিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে- মেয়র সিপার

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকার বাজেট পেশ করা হয়েছে। করোনা পরিস্থিতি ও জাতীয় শোক দিবসের কারণে এবারের বাজেট পেশ করতে বিলম্ব হয়।

Manual4 Ad Code

১৮ আগস্ট বুধবার পৌরসভা মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পেশ করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বাজেট গতানুগতিক ও কোন প্রকার অতিরিক্ত করারোপ ছাড়াই করা হয়েছে বলে জানান মেয়র।

Manual7 Ad Code

ঘোষিত বাজেটে রাজস্ব খাতের মোট আয় ৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা, উন্নয়ন খাতের মোট আয় ৪৫ কোটি ৬৫ হাজার ৫০ লাখ এবং মুলথন খাতের আয় ১০ লাখসহ মোট আয় ৫১ কোটি ১১ লক্ষ ৪৫ হাজার ৪৪৬ টাকা ৪৩ পয়সা। মোট ব্যয় ৫০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

বাজেটে কুলাউড়া পৌরবাসীর জন্য ২৫ কোটি টাকা ব্যয়ে ওয়াটার প্লান্ট নির্মাণের কাজ শুরু কতা বিশেষভাবে উল্লেখ করা হয়। সে লক্ষ্যে ইতোমধ্যে স্থান নির্বাচন চুড়ান্ত করা হয়েছে।
বাজেট উপস্থাপন শেষে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিন্দু ভট্রাচার্য্যরে পরিচালনায় আলোচনা সভায় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত কওে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনুসজ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ।

বাজেট পেশ পূর্ব বক্তব্যে মেয়র বলেন, নাগরিকদের পরামর্শ নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিগত দিনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়েছে। এই পরিস্থিতির কারণে বাজেট পেশ করতে বিলম্ব হয়েছে। শহরের যত ধরনের উন্নয়ন প্রয়োজন পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম বাজেট। ৫১ কোটি টাকা নয় আগামী বাজেটে এর পরিধি একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!