কুলাউড়ায় অধ্যক্ষ মেজর আব্দুল গণি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ায় অধ্যক্ষ মেজর আব্দুল গণি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • বুধবার, ১৮ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম মেজর আব্দুল গণি স্মরণে ব্রাহ্মনবাজার সুশীল সমাজের আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১৭ আগষ্ট মঙ্গলবার বিকেলে প্রয়াত গণি স্যারের নিবাস মির্জাপুর গ্রামে আয়োজিত স্মরণসভায় স্যারের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে স্যারের কর্মময় জীবনের উপর আলোচনা করেন।

ব্রাহ্মনবাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ মুরব্বি হাজী ফজলুল হক দেওয়ানের সভাপতিত্বে ও ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভটাচার্য্য সজল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, অধ্যাপক এ কে এম শাহজালাল, ব্রাহ্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, এম এ গনী আর্দশ কলেজের প্রভাষক এন এম আলম।

স্মরণসভায় আরোও বক্তব্য রাখেন ডা. দেবেন্দ্র চন্দ্র, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র নির্মলেন্দু ভটাচার্য্য পান্না, সারোয়ার আলম বেলাল ও বদরুল হোসেন খান, ব্যবসায়ী আব্দুর রহিম, চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, প্রাক্তন ছাত্র সাইফুর রহমান শাহীন, গণি স্যারের ছেলে শিপলু আহমদ।

Manual5 Ad Code

আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, মানবকন্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও কুলাউড়া সরকারি কলেজের প্রাক্তন ছাত্র এ কে এম জাবের প্রমুখ।

Manual5 Ad Code

স্মরণসভা শেষে মরহুম মেজর আব্দুল গণি স্যারের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মুন্তাকিম।

Manual1 Ad Code

উল্লেখ্য অধ্যক্ষ মেজর আব্দুল গণি ৭০ বছর বয়সে গত ২৭ ফেব্রুয়ারি আমেরিকার নিউইয়র্কে মারা যান। সেখানেই তাকে সমাহিত করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews