কুলাউড়ার সঞ্জিব মারা গেলেন ভারতে সড়ক দূর্ঘটনায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ার সঞ্জিব মারা গেলেন ভারতে সড়ক দূর্ঘটনায়

  • শনিবার, ২১ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

ভারতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার সঞ্জিব দাস সঞ্জু (৪৫) নামক এক যুবকের ২১ আগস্ট শনিবার সকালে মৃত্যু হয়েছে। সে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।

 

Manual2 Ad Code

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সঞ্জিব দাস চাকুরির সুবাদে ভারতে নয়াদিল্লীতে বসবাস করেন। ২০ আগস্ট নয়াদিল্লী থেকে তিনি সড়ক পথে গোহাটি যাবার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোহাটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট শনিবার সকালে তিনি মারা যান।

Manual8 Ad Code

নিহত সঞ্জিত দাসের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ রয়েছে। তারা নয়াদিল্লীতে বসবাস করেন।

Manual4 Ad Code

তাদের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে। কুলাউড়া শহরের মাগুরা আবাসিক এলাকায় নিহত সঞ্জিবের মা ও এক ভাই বসবাস করেন। মৃত্যু সংবাদ জানার বড় পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের তার মরদেহ ভারতে সৎকার করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!