ইতালি মনফালকনে বসবাসকারী প্রবাসী চন্ডিবের গ্রামবাসীর মিলন মেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালি মনফালকনে বসবাসকারী প্রবাসী চন্ডিবের গ্রামবাসীর মিলন মেলা

  • সোমবার, ২৩ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি ::

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসের কর্মব্যাস্ততা মাঝে গ্রীষ্মের ছুটির শেষে বাড়তি আনন্দের জন্য পরিবার আত্বীয় স্বজনকে নিয়ে সবুজে ঘেরা মনোরম পরিবেশ প্রবাসী চন্ডিবের গ্রামবাসীর উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

স্থানীয় একটি পার্কে শনিবার প্রায় দুই শতাধিক মনফালকনে বসবাসকারী প্রবাসী চন্ডিবের গ্রামবাসীর উপস্থিতিতে সরগরম হয়ে উঠে গোটা পার্ক। প্রবাসের এই ব্যাস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সরব উপস্তিতি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত পরিনত হয় মিলনমেলায়।

Manual3 Ad Code

জিয়াউর রহমান খান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মেয়র কমুনে দি তরয়াকো এনরিকো বুল্লিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এসোসিয়েট প্রফেসর শাহজালাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি সিলেট আল আমিন রাব্বি । অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন খন্দকার, ফরিদুর ইসলাম আনিস,মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, মোঃ বাবুল মিয়া, লিটন মিয়া,মোঃ সিরাজুল হক ভূঞঁা টেনিস ও সার্বিক সহযোগিতায় ছিলেন রমিজ মিয়া,ফিরোজ মিয়া,দুলাল মিয়া,কায়েস খান, মাসুম খান,রাফিক লিটন,আল আমিন মোল্লা, আতিকুর রহমান,মোঃঅলি মিয়া,মোসাদ্দিক প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে মনফালকনে শহরে প্রথমদিকে আসা জামাল মিয়া,কামাল মিয়া,শাহ আলম মোল্লা, আসাবুদ্দিন। অনুষ্ঠানে মোঃশফিকুর রহমানকে সন্মাননা ম্যাডেল প্রদান করা হয়।দুপুরের খাবার শেষে আগত পরিবারগুলো ছেলেমেয়ে নিয়ে আনন্দ আড্ডায় সকলে আনন্দে মেতে ওঠেন। মনফালকনে বসবাসকারী চন্ডিবের গ্রামবাসী প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে এইরকম সুন্দর পরিবেশে আসতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

শিশু ও বড়দের নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের দেশীয় খেলা, মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের পাতিল ভাঙা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

পরিশেষে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং ড্রতে অংশগ্রহণকারী বিজয়ীদরকে আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে যারা পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেছে তাদের সবাইকে ধন্যবাদ জানান। এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী মনফালকনে বসবাসকারী প্রবাসী চন্ডিবের গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!