কুলাউড়ায় সাবেক মেম্বারের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সাবেক মেম্বারের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলায় হাজিপুর ইউনিয়নের সাবেক মেম্বারের বাড়ি থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে তাসলিমা আক্তার রায়না (১৭) নামক এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়না ভুইগাঁও গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে। ঘটনা নিয়ে এলাকায় জনমনে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

স্থানীয় লোকজন জানান, হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামে সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের গৃহকর্মী রায়না গত এক বছর যাবৎ তাদের বাড়িতে কাজ করছে। ২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পাওয়ায় একপর্যায়ে বাথরুমে রায়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানালে এসআই সাদির হোসেন ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে নিহত রায়নার মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসেন।

Manual4 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিহত রায়নার মা নামিয়ে নিচে ফাঁস খুলে নিচে রাখেন। পুলিশ লাশ জুলন্ত অবস্থায় পায়নি। লাশ উদ্ধার কওে থানায় নিয়ে আসা হয়েছে। ২৫ আগস্ট বুধবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!