চীনের মডেলকে ৩৯৪ কোটি টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

চীনের মডেলকে ৩৯৪ কোটি টাকা জরিমানা

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:-চীনের জনপ্রিয় মডেল ও সুদর্শিনী অভিনেত্রী ঝাং শুয়াংকে বড় অঙ্কের জরিমানা করেছেন দেশটির আদালত। কর ফাঁকি দেওয়ার অপরাধে তাকে এখন গুনতে হবে ৪৬.১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৪ কোটি টাকা!

চীনা সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি চীনের সেলিব্রিটিদের ওপর নজরদারি জোরদার করেছে দেশেটির সরকার। তাদের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার।

Manual2 Ad Code

সে ভিত্তিতে সাংহাই মিউনিসিপাল ট্যাক্স সার্ভিসের তদন্তে অভিনেত্রী ঝাং শুয়াংয়ের ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কর ফাঁকি এবং অঘোষিত আয়ের প্রমাণ মেলে।

Manual6 Ad Code

ফলে এই অভিনেত্রীকে ৩৯৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ঝাংয়ের অংশ নেওয়া সব ধরনের অনুষ্ঠান সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন।

Manual5 Ad Code

উচ্চ উপার্জনকারী বিনোদন শিল্পের নিয়ন্ত্রণ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসাবে ঝাং শুয়াংয়ের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছেন বলে জানিয়েছে চীনের আইনপ্রনেতারা।

শুধু ঝাং শুয়াং নয়; কর ফাঁকি বা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে যেসব তারকার বিরুদ্ধে, তাদের শুটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না এবং তাদের কাজগুলো অনলাইন প্ল্যাটফরম থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত  চীনের সিনেমা ও টেলিভিশনের শীর্ষস্থানীয় অভিনেত্রী ঝাং শুয়াং। চীনের রোমান্সের নারী বলে অনেকে তাকে। ২০১৬ সালের ছবি ‘মেটিওর শাওয়ার’-এ চু জুয়াং চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন ঝাং। জিতে নেন সেরা অভিনেত্রীর পুরস্কার। চায়না টিভি গোল্ডেন অ্যাওয়ার্ডও নিজের করে নেন। এর পর আর পেছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্য অর্জন করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন।

Manual8 Ad Code

তথ্যসূত্র: গ্লোবাল টাইমস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!