বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হচ্ছে-বনমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় লাঠিটিলায় সাফারি পার্ক স্থাপন করা হচ্ছে-বনমন্ত্রী

  • শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এবিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোনো অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না।

তিনি শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা আয়োজিত পৌরশহরে ৫ হাজার বৃক্ষের চারা রোপন কর্মসুচির সমাপ্তির চারা রোপন উপলক্ষে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি একটি বৃক্ষের চারা রোপন করে পৌরসভার বৃক্ষের চারা রোপন কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

Manual6 Ad Code

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন :

শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বড়লেখা পৌর সুপার মার্কেটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সিরাজ উদ্দিন প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!