মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:-আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।

রুশ বার্তা সংস্থাগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার তলবের কারণে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে ২০ মিনিট অবস্থানের পর মন্ত্রণালয় ত্যাগ করেন তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত জন সুলিভান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে বৈঠক করেছেন।

Manual5 Ad Code

পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘এই বিষয়ে বলা হয়েছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ একেবারেই অগ্রহণযোগ্য।’

এর আগে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত জটিলতা সৃষ্টির বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

Manual4 Ad Code

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার স্মরণে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে রাশিয়ার এসব সাংবাদিককে অংশগ্রহণের অনুমতি দেয় নি মার্কিন সরকার।

Manual2 Ad Code

কিন্তু পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টুইটার বার্তায় বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!