মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের ৫দিন ব্যাপী নতুন ব্যবসা সৃষ্টি শীর্ষক প্রশিক্ষণ কোর্স এর সমাপনী সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইএসডিপি সেমিনার রুমে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন এর সভাপতিত্বে ও ইএসডিপি মৌলভীবাজার এর সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক জোনায়েদ খান ও ব্যাংক এশিয়া এর মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক সৈয়দ শওকত আলী।

Manual7 Ad Code

এসময় বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মনজুরুল হক, প্রশিক্ষণ উদ্যোক্তা সবুজ ছায়া এনজিও’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম রাসেল, প্রশিক্ষণার্থী উদ্যোক্তা মীর টি সাপ্লাইয়ের সত্ত্বাধিকারী সৈয়দ ছায়েদ আহমেদ ও সবুজ ছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছালেহা বেগম ও মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য উদ্যোক্তা আলাল খান।

Manual7 Ad Code

৫ দিন ব্যাপী প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩০ উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণে নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!