আত্রাইয়ে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আত্রাইয়ে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

  • মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual7 Ad Code

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬০ জন কৃষকের হাতে এগুলো তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম। এসময় কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার কেরামতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

কৃষি অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে নাবী পাট বীজ ও পেঁয়াজ এর উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ৬০ জন কৃষক বিনামূল্যে সহায়তা পাবেন। সুফলভোগী ৫০ জন কৃষক পেঁয়াজ বীজ ১ কেজি, টিএসপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, পেস্টি সাইড ১ প্যাকেট, নগদ/বিকাশে দুই হাজার আটশত টাকাসহ অন্যান্য উপকরণ পাবেন। অনুরুপভাবে ১০ জন কৃষক আধাকেজি নবী পাট বীজ, ইউরিয়া সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, টিএসপি সার ১০ কেজি এবং নগদ/ রকেটে দুই হাজার ছয়শত ত্রিশ টাকা করে পাবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!