রেসিপি : ঢেড়স দিয়ে টক তরকারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রেসিপি : ঢেড়স দিয়ে টক তরকারি

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা রেসিপি ::

Manual2 Ad Code

আবার আসলাম আপনাদের সামনে একটা মুখরোচক রেসিপি নিয়ে।

Manual1 Ad Code

আপনি বাজার থেকে ঢেড়স আনলেন ভাজি খাবেন বলে, কিন্তু বাসায় এসে ঝাড়ি খেলেন শক্ত বলে। তাহলে এখন কি হবে; আপনার টাকা আর ঢেড়স দুইটাই কি জলে যাবে। না, জলে যাতে না যায় তাই আজকে আপনাদের ঢেড়স দিয়ে কিভাবে টক তরকারি রান্না করতে হয় তার পদ্ধতি বলবো।

Manual2 Ad Code

উপকরণ- একটু শক্ত ঢেড়স (কচি ঢেড়স হলে সব আলাদা হয়ে যাবে তখন তরকারি ভর্তার মতো মনে হবে), তেতুল ও মাছ (কাচকি ও চিংড়ি ছাড়া যেকোন মাছই হতে পারে। তবে যারা নতুন রান্না করবেন তাদের জন্য বড় মাছ হলেই ভাল হয়।) আর রান্নার স্বাভাবিক উপাদান গুলোতো আছেই।

Manual2 Ad Code

রান্না পদ্ধতি- ঢেড়স গুলো খন্ড খন্ড করে কেটে নিন। ঢেড়স কাটার আগেই ধুয়ে নিবেন। এবার ঢেড়স ও মাছ (আপনার পরিমান অনুযায়ী) একসাথে একটি পাতিলে নিয়ে এবার হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া দিন। মনে রাখবেন হলুদ একটু বেশি দিতে হবে। এবার পরিমাণ মতো তেল ও লবন দিয়ে মেখে অল্প ঝোল দিয়ে চুলায় বসিয়ে দিন।

এবার একটা পাত্রে তেতুল নিয়ে রাখুন এবং কিছু রসুন ছেচে রাখুন (কাটা রসুনে ঠিক মতো গন্ধটা আসেনা।) বলোগ আসার পরে ছেচা রসুন গুলো দিয়ে দিন সাথে কয়টা কাচা মরিচও দিয়ে দিন। একটু পরে তেতুল দিয়ে দিন। এবার আবার ঢেকে দিন। ঢেড়স গুলো সিদ্ধ হয়ে আসলে ঝোল কমে মাখা মাখা হলে নামিয়ে ফেলুন। হয়ে গেল আপনার মুখরোচক ঢেড়সের টক।

রেসিপি তৈরি করেছেন- সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কুলাউড়া উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!