কুলাউড়ায় সড়কে ঝরলো শিশু শিক্ষার্থীর প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সড়কে ঝরলো শিশু শিক্ষার্থীর প্রাণ

  • সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::কুলাউড়া উপজেলায় সড়কে প্রাণ হারিয়েছে নিরব বর্দ্ধন (৬) নামক এক শিশু শিক্ষার্থী। ১৯ সেপ্টেম্বর বিকেলে কুলাউড়া- ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনছড়া চা বাগান এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর সোমবার সকালে তার মৃত্যু হয়। এই দূর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালকসহ ৩ জন আহত হয়েছে। নিহত নিরব বর্দ্ধন অগ্রদূত কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

Manual2 Ad Code

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, কুলাউড়া পৌররসভার বন্যাশিবির এলাকার বাসিন্দা রিপন বর্দ্ধনের ছেলে নিরব বর্দ্ধন তার ফুফু (পিসি) সাথে রোববার মাইজগাঁও যাচ্ছিলো। ভাটেরা স্টেশন বাজার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মুখোমুখি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী নিরব বর্দ্ধণ, সেতু বর্দ্ধন, সিএনজি অটোচালক রিংকু বর্দ্ধন ও নিরবের ফুফু আহত হন। চালক রিংকু বর্দ্ধনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নিরব বর্দ্ধনের মৃত্যু হয়। বেলা সাড়ে ৩টায় কুলাউড়া রেলওয়ে শশ্মানে তাকে দাহ করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার এসআই সালাউদ্দিন ও ভাটেরা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফখরুজ্জামান জানান, তারা দূর্ঘটনা সম্পর্কে কিছু জানেন না।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!