আইনজীবীর পোশাক পরে আদালতে গুলি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আইনজীবীর পোশাক পরে আদালতে গুলি

  • শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:দিল্লির আদালতকক্ষে গুলিতে তিন গ্যাংস্টার সদস্যের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন সামনে এসেছে। গোলাগুলির সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশ্ন উঠেছে এত নিরাপত্তার মধ্যে আদালতে কী করে ঢুকল গ্যাংস্টার সদস্যরা। যেখান পুলিশি নিরাপত্তা ও স্যানিটাইজের ব্যবস্থা ছিল।

Manual2 Ad Code

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির রোহিণি আদালতে ঢুকে দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীকে গুলি করে বিরোধী পক্ষের দুই গ্যাংস্টার সদস্যা। পরে পুলিশের পাল্টা গুলিতে তারা নিহত হয়েছে।  ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই দুই গ্যাংস্টার আইনজীবীদের গাউন পরে আদালতে প্রবেশ করেছে।  ধারণা করা হচ্ছে, তারা তিল্লু গ্যাংয়ের সদস্য।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, আইনজীবীর পোশাক পরে সন্ত্রাসীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!