ছিনতাইকারীর কবলে কুলাউড়ার হাজীপুরের ব্যবসায়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

 ছিনতাইকারীর কবলে কুলাউড়ার হাজীপুরের ব্যবসায়ী

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা,  কুলাউড়া  ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ২৪ সেপ্টেম্ব শুক্রবার রাতে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ী। ডাকাতের উপর্যূপরি মারাত্মক আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্র ও হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, ইউনিয়নের কাউকাপন বাজারের ব্যবসায়ী বন্ধু ভেরাইটিজ স্টোরের মালিক ও বিকাশ এজেন্ট স্বপন চন্দ্র দে (৩৫) রাত আনুমানিক ১২টায় দোকান বন্ধ করে হরিচক গ্রামের বাড়ি ফিরছিলেন। সাপ্তাহিক হাটবার থাকায় বাজার থেকে ফিরতে দেরি হয়। উত্তরপল্কীগামী রাস্তার কাছে পৌঁছামাত্র ৩-৪ জনের অস্ত্রধারী একটি ছিনতাইকারীচক্র তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা উপর্যুপরি স্বপনের উপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে সাথে থাকা নগদ ৩ লাখ টাকাসহ বিকাশ ও বিভিন্ন কোম্পানীর ফ্লেক্সিলোডে ব্যবহৃত মোবাইল লুট করে নিয়ে যায়। স্বপনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

Manual5 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে। কুলাউড়া থানার অফিসার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। তবে কোন মামলা হয়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!