মৌলভীবাজার জজ আদালতের পিপি হিসেবে যোগ দিলেন অ্যাড. মিজানুর রহমান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জজ আদালতের পিপি হিসেবে যোগ দিলেন অ্যাড. মিজানুর রহমান

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে যোগদান করেছেন এডভোকেট মিজানুর রহমান। রবিবার (০৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. রুমানা ইয়াসমিন ও এনডিসি মো. রফিকুল ইসলাম পিপি হিসাবে এডভোকেট মিজানুর রহমান যোগদানপত্র গ্রহণ করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুছ সালাম মন্ডল কর্তৃক সাক্ষরিত স্মারকে তাঁকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করেন।

Manual2 Ad Code

মিজানুর রহমানের মুঠোফোনে জানান, ন্যায় বিচার প্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি কাজ করবেন। এই দায়িত্ব পালনে সবার সহযোগীতা চান তিনি। এবং তাঁকে নিয়োগ দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুর রহমানসহ সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

এডভোকেট মিজানুর রহমান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক। ১৯৯৫ সালে তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন। পেশার বাইরে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!