রাজনগরে শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে প্রস্তুতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে শারদীয় দূর্গোউৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

  • সোমবার, ৪ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের রাজনগরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মা-পগুলোতে জিআর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

Manual7 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও রাজনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, রাজনগর থানার এসআই পরিতোষ পাল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক বৃন্দ। পরে উপজেলার ৭৮টি সার্বজনিন ম-পে ৩৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!