মৌলভীবাজার জেলা দাবা লীগে প্রথম স্থান অর্জন করে ডায়মন্ড ক্লাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জেলা দাবা লীগে প্রথম স্থান অর্জন করে ডায়মন্ড ক্লাব

  • মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী রোববার 0৩ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সপুার (ডিএসবি) সুদর্শন কুমার রায়ের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তাক আহমদ মম। মৌলভীবাজারে প্রথম বারের মতো আন্তর্জাতিক মানের এই দাবা লীগ শুরু হয়েছিলো ২৯ সেপ্টেম্বর।

Manual6 Ad Code

৫ দিনব্যাপী লীগ পদ্ধতিতে খেলায় অংশ গ্রহন করে মোট ৮টি দল। খেলায় প্রথম স্থান অর্জন করে ডায়মন্ড ক্লাব, দ্বিতীয় স্থান অর্জন করে কনফিডেন্স ক্লাব ও তৃতীয় স্থান অর্জন করে ব্রাদার্স ক্লাব। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারকারী প্রত্যেকে একটি ট্রপি ও নগদ যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকটি দলকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!