বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিসিবির পরিচালক শফিউল আলম নাদেলকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে বিসিবির পরিচালক শফিউল আলম নাদেলকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন (BPKS) এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্ঠা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার বিকেলে সিলেটস্থ আনন্দ টাওয়ারে সংগঠনের পক্ষ থেকে শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সিলেট বিভাগীয় অনুদান কমিটির সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুহেল আহমদ ও সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাহী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের শোভাকাঙ্খী গণমাধ্যমকর্মী এস আলম সুমন ও তানভীর আহমেদ ফুয়ান। এসময় শফিউল আলম চৌধুরী নাদেল সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীরা এই দেশের অর্থনৈতিক চালিকাশক্তি। তারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে দেশে রেমিট্যান্স পাটাচ্ছে। তারপরও প্রবাসীরা কঠোর পরিশ্রম করে উপার্জিত টাকা দিয়ে দেশে থাকা অসহায় দরিদ্র মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
সংগঠনটির সদস্যরা মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপ-আমেরিকায় বসবাস করছেন। সেই সকল মানবিক প্রবাসীদের নিয়ে সৃজনশীল কর্মকান্ড পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যেতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!