কুলাউড়ায় মাদরাসা ছাত্রের রহস্যময় মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুলাউড়ায় মাদরাসা ছাত্রের রহস্যময় মৃত্যু

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুর্বৃত্তের দায়ের কূপে ১১ অক্টোবর সোমবার রাতে তুহিন আহমদ (১৫) এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাবনিয়া হাসিমপুর দাখিল মাদারাসার ৯ম শ্রেণির ছাত্র।

Manual8 Ad Code

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাতে তুহিন স্থানীয় রাঙিছড়া বাজার থেকে চাল ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাঙিছড়া বাগানের পাশে  তাদের পানজুমের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেই পানজুমে ছিলেন তার বাবা সাজ্জাদ মিয়া। তিনি সেখানে কাজ করে অসুস্থ হয়ে পড়েন। সেখানে বাবাকে রান্না করে খাওয়ানোর জন্য চাল ডাল কিনে পানজুমের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল পর্যন্ত পানজুমে না যাওয়ায় এবং বাড়িতে ফিরে না আসায় তল্লাশি শুরু হয়। সকালে তার লাশ রাঙিছড়া চা বাগানের এক নম্বর সেকশনে পড়ে থাকতে দেখে জানানো হয় কুলাউড়া থানা পুলিশকে।

Manual8 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঘাড়ে ধারালো দায়ের কূপ ছিলো। ধারণা করা হচ্ছে পেছন থেকে হয়তো কোন দুর্বৃত্ত তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কূপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

এঘটনায় হত্যা মামলা হবে। তবে পরিবার সন্দেহজনক কারো নাম বলতে পারছে না বলেও তিনি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!