কুলাউড়ার সঞ্জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ার সঞ্জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় ছাত্রলীগের নব-নির্বাচিত সদস্য সঞ্জয় পাশী জয়। সংগৃহীত ছবি

Manual7 Ad Code
এইবেলা কুলাউড়া :: তৃণমূল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য কুলাউড়ার সঞ্জয়। ১২অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তীর মাধ্যমে সঞ্জয় পাশী জয়কে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ঘোষনা করা হয়।
কেন্দ্রীয় কমিটি সদস্য নির্বাচিত  হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন কুলাউড়া তথা সিলেটের নানা নেতা কর্মী ও শুভানুধ্যায়ীরা।
সঞ্জয়ের বাড়ী মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া চা বাগানে। ব্যবসায়ী বাবা হরি নারায়ণ পাশী ও মা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারদা রানী পাশী। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়।
সঞ্জয় পাশী জানান, আমাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের আশির্বাদ নিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আরো শক্তিশালী করার মাধ্যমে দেশ তথা দশের উন্নয়নে কাজ করবো।
উল্লেখ্য, সিলেট মুরাচাঁদ কলেজ (এমসি) মাষ্টার্সে অধ্যয়ন করা সঞ্জয় পাশী কুলাউড়া ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট মহানগর ছাত্রলীগে সক্রীয় দায়ীত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!