ময়মনসিংহগামী বাসের সংঘর্ষে সড়কে লাশ হলেন ৩ মোটরসাইকেল আরোহী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ময়মনসিংহগামী বাসের সংঘর্ষে সড়কে লাশ হলেন ৩ মোটরসাইকেল আরোহী 

  • বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

ময়মনসিংহগামী যাত্রীবাহি বাসে সাথে মুখোমুখী সংঘর্ষে সড়কেই লাশ হলেন তিন মোটর সাইকেল আরোহী। ১৩ অক্টোবর বুধবার সন্ধা সাড়ে ০৭টায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ মর্মান্তিক ঘটনায় আরও ২ জন আহত হন।

Manual5 Ad Code

এ ঘটনায় পালিয়ে যাবার পথে ময়মনসিংহ জেলার তারাইল উপজেলার রামচদ্র পুর গ্রামের হোসেন আলীর ছেলে ঘাতক বাস চালক দুলাল মিয়া (৪৮)কে গ্রেফতার ও বাসটিকে জব্দ করেছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ।

Manual7 Ad Code

নিহতরা হলেন- জেলার ছাতক উপজেলার কৈতক গ্রামের জালাল মিয়ার ছেলে হৃদয় আহমদ (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক মিয়া (২১) ও শফিক আহমদের ছেলে জামিল আহমদ (২০)।

Manual7 Ad Code

বুধবার রাতে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মো. মোক্তাদির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন বলেন, নিহত ৩ জনের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  আহত অপর দুইজনকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট এমএজি ওসমানী সপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে বুধবার রাতে জয়কলস হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমদ জানান, বুধবার সন্ধায় ছাতকের জাউয়া থেকে দুটি মোটর সাইকেল যোগে চালক আরোহীসহ পাঁচজন সুনামগঞ্জ শহরে যাচ্ছিলেন।

অপরদিকে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী আরএমজি ট্রাভেলস ( ঢাকা মেট্রো ব-১৫-৪৬১৩) নামে একটি যাত্রীবাহি বাস সন্ধা সাড়ে ০৭টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের দামোদরটুপি এলাকায় দুই মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে তিন মোটরসাইকেল আরোহী সড়ক্ইে মৃত্যুর কেলে ঢলে পড়েন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!