কুলাউড়ায় ৩টি পূজামন্ডপ ভাঙচুরের ঘটনায় ৫ শতাধিক আসামী : ১০ গ্রামে গ্রেফতার আতঙ্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ৩টি পূজামন্ডপ ভাঙচুরের ঘটনায় ৫ শতাধিক আসামী : ১০ গ্রামে গ্রেফতার আতঙ্ক

  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে মন্দির ভাঙচুরের ঘটনায় ৩টি পৃথক মামলা হয়েছে। মামলায় আসামীর সংখ্যা ৫ শতাধিক। ফলে ৩ মন্দিরের পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ফজলু মিয়া নামক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কর্মধা ইউনিয়নের গত ১৩ অক্টোবর বুধবার রাতে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় বিক্ষুব্ধ মানুষ নলডরি পূজামন্ডপ, আছগরাবাদ চা বাগান পুজামন্ডপ ও রাজানগর চা বাগান পুজামন্ডপে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় কুলাউড়া থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। এই ৩ মামলায় আসামী করা হয়েছে ৫ শতাধিক ব্যক্তিকে।

Manual8 Ad Code

এদিতে পুজা মন্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়েরের পর থেকে পার্শ্ববর্তী নলডরি, নোনা হোসনাবাদ, মহিষমারা, টাট্রিউলি, ফটিগুলি, মুরইছড়া, বুধপাশা, দীঘলকান্দি, পাট্রাই ও কর্মধা গ্রামের মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। নিরীহ মানুষ হয়রানির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

Manual3 Ad Code

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, পুলিশ কিভাবে মামলার আসামী চিহ্নিত করছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে মানুষ যাতে হয়রানির শিকার না হয় এ ব্যাপারে চেষ্টা করবো।

Manual5 Ad Code

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পূর্বফটিগুলি গ্রামের ফজলু মিয়া নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!