সুনামগঞ্জে মেয়ের লাঠি পেটায় মা নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

সুনামগঞ্জে মেয়ের লাঠি পেটায় মা নিহত

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual6 Ad Code
ষ্টাফ রিপোর্ট ::
মেয়ের লাঠি পেটায় সুনামগঞ্জের তাহিরপুরে  গুল জাহান বেগম (৫৫) নামে এক মা নিহত হলেন। সোমবার বেলা তিনটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত গুল জাহান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়ার কুড়ের পাড়ের আক্তার মিয়ার স্ত্রী।
সোমবার রাতে তাহিরপুর থানার উওর বড়দল ইউনিয়নের বিট অফিসার এসআই শাহাদাত হোসেন মেয়ের লাঠি পেটায় ওই মহিলা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সোমবার রাত পৌণে ১০টা অবধি কোন লিখিত অভিযোগ পাইনি।
সোমবার রাতে নিহত গুল জাহান বেগমের  স্বামী উপজেলার আমতৈল দক্ষিণ পাড়ার কুড়ের পাড়ের আক্তার মিয়ার সহোদর ভাই আব্দুল মিয়া জানান, রবিবার এশা নামাজের পুর্বে বসত বাড়ির ভেতর রাতের খাবার খাওয়ানোর জন্য চতুর্থ মেয়ে খাদেজা বেগম (২৪) ‘মা’ গুল জাহান বেগমকে ডেকে নিয়ে আসে। এ সময় ছোট মেয়ে সাদেকা বেগম ও খোদেজা বেগমকে খাবার খেতে দিয়ে গুল জাহান বেগম নিজেও খাবার খেতে বসেন।
এক পর্যায়ে কুদালের আছাড় (কাঠের লাঠি) নিয়ে খোদেজা তার মায়ের মাথায় কয়েকটি আঘাত করে রক্তার্থ জখম করে। এ সময় খাবার ঘরে থাকা দা লুকাতে দৌড়ে ঘর হতে বের হয়ে ছোট মেয়ে সাদেকা চিৎকার করলে পরিবার ও প্রতিবেশীরা এসে গুল জাহান বেগমকে রাতেই চিকিৎসার জন্য সিলেট এম এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।
উপজেলার উওর বড়দল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য স্বপ্না বেগম জানান, ওই ঘটনা গ্রামবাসীর মুখে শুনে আমি দেখতে গিয়ে চিতিৎসার জন্য সিলেট নেয়ায় মহিলাকে বাড়িতে পাইনি,পরে সন্ধায় জেনেছি মহিলা হাসপাতালে মারা গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!