মিলানে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

মিলানে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি ::

যথাযোগ্য মর্যাদায় ১৮ অক্টোবর ২০২১, সোমবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৮ তম জন্মবার্ষিকী-‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো শহিদ শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, শেখ রাসেল-এঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, শেখ রাসেল সহ তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।

Manual1 Ad Code

আলোচনা পর্বে বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। তাঁরা ১৯৭৫ এর ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রধানমন্ত্রী কর্তৃক সূচিত সকল উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অতঃপর নবনিযুক্ত কনসাল জেনারেল জনাব এম জে এইচ জাবেদ এ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। কনসাল জেনারেল তাঁর বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ শিশু অধিকার সংরক্ষণে ব্যাপক উন্নতি করেছে। শিশু অধিকার বাস্তবায়ন ও তাদের জন্য দেশকে পুরোপুরি নিরাপদ করে তোলার মাধ্যমেই শেখ রাসেল- এঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানানো হবে বলে তিনি মত প্রকাশ করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!