নৌকা প্রতীক পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী মাহবুবকে ফুলেল অভ্যর্থনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

নৌকা প্রতীক পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী মাহবুবকে ফুলেল অভ্যর্থনা

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, এইবেলা ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব মাহবুব দলীয় মনোনয়ন নিশ্চিত করে ঢাকা থেকে নিজ ইউনিয়নে ফেরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে করে কুলাউড়ায় এসে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।

Manual3 Ad Code

পরে নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় এলাকার বিভিন্ন রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অসংখ্য লোকজন তাকে স্বাগত জানান। নৌকা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ইউনিয়ন। এরআগে কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রব মাহবুব।

সমাবেশে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত নৌকার মাঝি আবদুর রব মাহবুব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা দোয়া ও সহযোগিতা করে এবং উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এ নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার মধ্যে সর্বদিক দিয়ে পিছিয়ে পড়া এ ইউনিয়নে উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নেই। বক্তব্যকালে আব্দুর রব মাহবুব উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!