ড.মো: আজিজুল হক ইতালিতে ডক্টরেট ডিগ্রি লাভ করায় সংবর্ধনা দিয়েছে বোলজানো আ’লীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ড.মো: আজিজুল হক ইতালিতে ডক্টরেট ডিগ্রি লাভ করায় সংবর্ধনা দিয়েছে বোলজানো আ’লীগ

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধি ::

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল বিভাগের সহযোগী অধ্যাপক ড মো আজিজুল হক ইতালির বোলজানো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। উনার এই কৃতিত্বের জন্য শনিবার বোলজানো বাংলা আইডিয়াল স্কুলের হলরুমে বোলজানো আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

বোলজানো আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান কামাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাসার এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোলজানো আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সিরাজুল হক, বোলজানো আওয়ামী লীগের শাহ আলম, ইয়াসিন, হুমায়ুন কবির, শওকত আলী মাসুক আহমেদ, আশরাফুল আলম, মাইনুল হোসেন, সুমন, রবি খান, আনুকা হোসেন, সালাউদ্দিন , সুমন বড়ুয়া, সোহাগসহ বোলজানো আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য শেষে সংবর্ধিত ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু পরিষদ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট এর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অনুষ্ঠানে সংবর্ধিত ড মো আজিজুল হক তার বক্তব্যে বোলজানো আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আওয়ামী পরিবারের তিনিও একজন সদস্য তাই প্রবাসে দলীয় কার্যক্রমে দেখে তিনি উপস্থিত সকল নেতাকর্মীদেরকে মুজিবীয় শুভেচ্ছা জানান এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার শক্তিকে আরো তরান্বিত করার অনুরুধ করেন।উনার দেশের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ২০১৭ সালে উচ্চতর ডিগ্রি নিতে ইতালির বোলজানো বিশ্ব বিদ্যালয়ে পড়াশুনার জন্য আসেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!