আঘাত হেনেছে ইরানের আত্মঘাতী ড্রোন ‘অরাশ’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আঘাত হেনেছে ইরানের আত্মঘাতী ড্রোন ‘অরাশ’

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:-ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রোববার ভোরে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

Manual6 Ad Code

এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কাদিমি। তবে হামলায় কাদিমির ব্যক্তিগত দেহরক্ষীদের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তার নিরাপত্তা বিভাগ। খবর আরব নিউজ ও রয়টার্সের।

হামলার পর রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইরাকি প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, কাদিমি সুস্থ আছেন এবং জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাদিমিকে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি অক্ষত আছেন, হামলা ব্যর্থ হয়েছে।

Manual2 Ad Code

ইরাকে গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল ঘিরে রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এ হামলা হলো প্রধানমন্ত্রীর বাসভবনে।অক্টোবরের ভোটের ফলের বিরোধিতা করে বিক্ষোভ করে আসছে ইরানসমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। নির্বাচনে গোষ্ঠীটির পরাজয়ের পর থেকেই ভোট কারচুপি ও ভোট গণনায় অনিয়মের অভিযোগ করছেন তারা।

Manual5 Ad Code

রাজধানীর গ্রিন জোনে কাদিমির বাসভবনে হামলার দায় কোনো গোষ্ঠী এখনও স্বীকার করেনি। সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলটিতে সরকারের বিভিন্ন কার্যালয় ও বিদেশি দূতাবাস অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!