মৌলভীবাজারে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি মো. আহাদ মিয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি মো. আহাদ মিয়া

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এবং দানশীল শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. আহাদ মিয়া।

Manual1 Ad Code

মঙ্গলবার বাদ আসর ১১নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর নিজ গ্রামে নিজ বাড়ীতে তৃতীয় জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এর আগে প্রথম জানাযার নামাজ সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় নামাজ বাদ জোহর মৌলভীবাজার শাহ মোস্তফা শাহী ঈদগাহতে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল জানাযা পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান লাল হাজী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মো: কামাল হোসেন, পৌর মেয়র মহসিন মিয়া মধুসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষকসহ বিভিন্ন পেশা লোকজন বক্তব্য রাখেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। এর আগে পৌর শহীদ মিনারে তাঁর মরদেহ কিছুক্ষণ রাখলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও রাতে আহাদ মিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিজবাহুর রহমানসহ রাজনৈতিক দরের নেতৃবৃন্দ। সবাই মরহুম আহাদ মিয়ার কর্মময় জীবনের ভয়ুষী প্রসংশা করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য সোমবার (০৮ নভেম্বর) সকাল ১১টার সময় রাজধানীর ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!