কুলাউড়ায় বিদ্রোহী ৯ চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় বিদ্রোহী ৯ চেয়ারম্যান প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

  • বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯জন প্রার্থী। তাদেরকে ১৭ নভেম্বর বহিষ্কার করেছে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

Manual5 Ad Code

বহিষ্কৃতরা হলেন- বরমচাল ইউনয়নের বর্তমান চেয়ারম্যান খোরশেধ আহমদ খান সুইট, ভাটেরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী কামাল ইবনে শহীদ চৌধুরী, কুলাউড়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি ও বিদ্রোহী প্রার্থী শাহাদাৎ হোসেন, টিলাগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুদল মালিক, শরীফপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. খলিলুর রহমান, কর্মধা ইউনিয়নের মুহিবুল ই্সলাম আজাদ ও মছলু আমিন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ কওে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের পদ পদবী এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাদের বহিষ্কার করা হলো। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা ও কেন্দ্র বরাবরে সিদ্ধান্তটি প্রেরণ করা হলো।

Manual5 Ad Code

এদিকে বহিষ্কারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বিগত নির্বাচনে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমিতো দলের কেউ না। আমাকে আবার কেন বষ্কিার করা হলো? এ নিয়ে ২য় বার আমাকে বহিষ্কার করা হলো। কতবার বহিষ্কার করা হলে তা কার্যকর হয়? তিনি এমন প্রশ্ন রাখেন।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!