কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙনের দায়ে ৭ প্রার্থীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙনের দায়ে ৭ প্রার্থীকে জরিমানা

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই ইউনিয়নের ৭ প্রার্থীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) রাত ৮টার পর নির্বাচন আচরণবিধি তদারকিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসককার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় কুলাউড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এসময় নির্বাচন আচরণবিধি (দেয়াল ও যানবাহনে পোস্টার লাগানো, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিল বোর্ড স্থাপন, যানবাহনে স্টিকার থাকা) লঙ্ঘনের দায়ে জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুবকে ৮ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু (আনারস) কে ৫ হাজার টাকা, ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতাউর রহমান (মোরগ) কে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়নে দুইজন চেয়ারম্যান ও দুইজন মেম্বার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual1 Ad Code

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া আচরণবিধি মানতে প্রার্থীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি মানতেপ্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্ত অনেক প্রার্থী সেই নির্দেশনা না মেনে আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত কঠোরভাবে বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!