কুলাউড়ার পৃথিমপাশায় জিমিউর রহমানের বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ ভোটারদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার পৃথিমপাশায় জিমিউর রহমানের বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ ভোটারদের

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর জিমিউর রহমান প্রকাশ মেন্ডেলার বিরুদ্ধে কালো টাকা বিলির অভিযোগ করেছে ভোটাররা। ভোটাররা এ ব্যাপারে কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

Manual7 Ad Code

কুলাউড়া ইউএনও’র কাছে ১৮ নভেম্বর বৃহস্পতিবার অভিযোগকারী পৃথিমপাশা গামের আব্দুল আহাদ, কানিকিয়ারী গামের সেলু মিয়া, গনকিয়া গ্রামের সেলিম মিয়া, গজভাগ গ্রামের সিপাউর রহমান চৌধুরীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া তিনি নিজে এবং তার সমর্থকরা টাকা দিয়ে প্রভাবিত করে ভোটাধিকার হরণ করতে চাচ্ছেন। দিচ্ছেন লোভনীয় বিভিন্ন প্রলোভন। বিলি করছেন মোটা অংকের টাকা।

 

এদিকে অভিযোগের প্রেক্ষিতে সরজমিন ঘুরে জানা যায়, ভোটারদের আইডি কার্ড নিয়ে ওয়াদা করিয়ে সর্বনিম্ন ১০ হাজার টাকা পর্যন্ত প্রদান করছেন। শুধু টাকাই নয় দিচ্ছেন ঢেউটিন। মানুষের অসহায়ত্বক কাজে লাগিয়ে চাইছেন ভোট কিনতে।

পুরশাই, আমুলী, ধামুলী ও গনকিয়া গ্রামের সাধারণ ভোটার জানান, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়ার টাকার কালো টাকার ছড়াছড়িতে তারা অতিষ্ট। তাদের ভোটাধিকার স্বত্ত্বাকে টাকার বিনিময়ে ক্রয় করতে যান এ প্রার্থী।

Manual6 Ad Code

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, গত ৩দিন থেকে কুলাউড়ায় ২ জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন যারাই করবে, তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!