কুলাউড়ায় গরু চুরির প্রতিবাদ করায় বিবস্ত্র করে যুবককে নির্যাতন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কুলাউড়ায় গরু চুরির প্রতিবাদ করায় বিবস্ত্র করে যুবককে নির্যাতন

  • শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনছড়া এলাকায় বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় এক যুবকের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। গরু চুরির প্রতিবাদ করে বিচার চাওয়ায় সাহেদ মিয়া (৪০) নামে ওই যুবককে প্রাণে হত্যার উদ্দেশ্যে নারী-পুরুষসহ ৬-৭ জনের একটি গ্রুপ উপর্যপূরি হামলা করে গুরুতর রক্তাক্ত করে পালিয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনাটি গত ১৪ নভেম্বর সন্ধ্যায় ঘটে এবং পুলিশ ১৭ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ১৯ নভেম্বর মামলাটি এজহারভুক্ত করা হয়।

Manual4 Ad Code

এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় সাহেদকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্থর করা হয়।

Manual6 Ad Code

এ ঘটনার সাহেদ আলীর স্ত্রী রুবেনা বেগম বাদি হয়ে হামলাকারী আছকর আলী (৩০), মনফর আলী (২৩), কয়েছ মিয়া (৩৫), রজবুন বেগম (৩৬) সহ ৬ জনের নামোল্লেখ করে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামী মনফর আলী ঝিমাই চা বাগান থেকে একটি গরু চুরি করে নিয়ে এসে সাহেদের ভাড়াটিয়া বাড়ীতে লুকিয়ে রাখে। এবিষয়ে প্রতিকার চেয়ে মনফর আলীর বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েতে বিচার প্রার্থী হলে গত ১৪ নভেম্বর বিকেলে বিচার বসে। কিন্তু সালিশের মানেনি মনফর। কিন্তু তার বিরুদ্ধে চুরির কেন অভিযোগ আনা হয়েছে এতে ক্ষিপ্ত হয়ে মনফর ও তার অপর ৫-৬ জন আত্মীয় স্বজন মিলে সাহেদের বাড়িতে জোরপূূর্বক প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বেদড়ক পিটিয়ে বিবস্ত্র করে ফেলে। এমনকি তার পুরুষাঙ্গে আঘাত করে প্রাণে হত্যার চেষ্টা করা হয়।

এছাড়াও সাহেদের সাথে থাকা ৫২ হাজার টাকাও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সাহেদকে বাচাঁতে এগিয়ে এলে তার স্ত্রী রুবেনা বেগমকে মারধর করে সন্ত্রাসীরা। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews