ইতালি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর : সকল প্রস্ততি সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইতালি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর : সকল প্রস্ততি সম্পন্ন

  • সোমবার, ২২ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

 ইতালি প্রতিনিধি ::

Manual8 Ad Code

আগামী ২৮ নভেম্বর ইতালি আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের তারিখ বাড়ানো হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন এ ব্যাপারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান এবং প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, শাহ আলম, মাইনুদ্দিন লিটন, মুজিবুর শিকদার, কমিশনার আফতাব বেপারি, দিদারুল আবেদিন, জালাল উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া বলেন, বৃহৎ এই রাজনৈতিক সংগঠনের সদস্য সংগ্রহের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ রেখে এই সম্মেলন সুসম্পন্ন করতে পারলেই এই সম্মেলনের সার্থকতা । সম্মেলনের প্রস্তুতি কমিটি সকলের গ্রহণযোগ্য একটি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দিতে চায়। যেখানে আওয়ামী সকল পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সদস্য পদ নবায়নসহ সদস্য হওয়ার জন্য আহ্বান জানান তিঁনি । ইতিমধ্যেই দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদকের পদে প্রার্থীতার জন্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলেও জানান কিবরিয়া। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সুষ্ঠ ও স্বচ্ছভাবে এই নির্বাচনকে সফল করার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।” রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিক্টোরিওতে ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য একি সিনেমা হল ভাড়া করা হয়েছে। এই সম্মেলনকে নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর ইতালী আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠেয় এই সম্মেলনকে ঘিরে পুরো ইতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!