রাজনগরে মালিক হত্যাকান্ডের ২ আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে মালিক হত্যাকান্ডের ২ আসামী গ্রেফতার

  • বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
রাজনগর :: মালিক হ্ত্যাকান্ডের খুনি মো. হৃদয় ও আজিজুর রহমান।

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি::  মৌলভীবাজারের রাজনগর উপজেলার আইনজীবির বাড়ির কেয়ারটেকার আব্দুল মালিক (২৮) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ নভেম্বর বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

রাজনগর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার খোজাপুর গ্রামের কাওছার আহম্মেদ লিটনের পুত্র আজিজুর রহমান (২০) ও রাজশাহী জেলার মতিহার থানার কাজলা গ্রামের মো. জসিম উদ্দিনের পুত্র মো. হৃদয় (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই ঘটনার সাথে জড়িত আরও ৩ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

Manual8 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনার ২ দিন পর অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদি হয়ে ৪ জনের নামোল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা আসামীর নামে মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual7 Ad Code

উল্লেখ্য গত, ১৭ নভেম্বর রাতে আনুমানিক ৯টায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামে সাবেক সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনাকারী (কেয়ারটেকার) আব্দুল মালিকে বাড়ী ফেরার পথে কুপিয়ে হত্যা দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!