কুলাউড়ায় ২৬ জন ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ২৬ জন ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা প্রদান

  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্টানের মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কুলাউড়ার ২৬ জন ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

০১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে ক্রীড়াঙ্গন পরিবারের প্রধান এডমিন আহসানুজ্জামান রাসেলের সভাপতিত্বে ও এডমিন ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, জাতীয় তরুন সংঘের সভাপতি আবুল খায়ের ফয়সল, সহ-সভাপতি সফিক মিয়া আফিয়ান, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী মইনুর রহমান সুয়েব, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সুমন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনি, রেফারী এসোসিয়েশনের সভপতি এনায়েত জিল্লুল কবির বদরুল, সহ-সভাপত হামিদুর রহমান চৌধুরী মুরাদ, সাধারন সম্পাদক মুসা আহমেদ সুয়েট, রবিরবাজার ফুটবল একাডেমীর পরিচালক সাহিদুল ইসলাম শাহীন, ফুটবলার নজীব আলী, সহ কুলাউড়ার ক্রীড়াঙ্গনের সাথে জড়িত দুই শতাধিক সদস্য। অনুষ্ঠানের শুরুতে জাতীয় তরুন সংঘের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। মরনোত্তর ক্যাটাগরিতে সম্মাননা পান- ফয়েজ চৌধুরী, আবদুল মুকিত, নিজাম উদ্দিন, আছদ্দর আলী, তহিদুল আলম শামীম (খাদিম), জুবায়ের আহমেদ টিটু। সংগঠন ক্যাটাগরিতে সম্মাননা পায় জাতীয় তরুণ সংঘ। সংগঠক হিসেবে শেখ আলী আজন, দাবায় এম. মছব্বির আলী, রেফারীতে মুছা আহমদে সুয়েট, ফুটবলে আবুল খায়ের ফয়ছল, ভলিবলে মতিউর রহমান মতিন, ক্রিকেটে আবুল হাসান রাজু, ব্যাডমিন্টনে রাজু আহমদ, কাবাডিতে আব্দুল করিম, মহিলা ক্রীড়াবিদে রুমি সম্মাননা পান।

এছাড়া বর্ষপূর্তি উদযাপনে পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল উদ্দিন লিটন, ইমরুল চৌধুরী, সৌদি আরব প্রবাসী মোঃ ইউনুছ আলী, অস্ট্রেলিয়া প্রবাসী শরীফুজ্জামান শাকিল এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী দিলদার হোসেন চৌধুরী মিনার।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!