কুলাউড়ার ব্রাহ্মণবাজারে ৩ দোকানে ভোক্তা অধিকারের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে ৩ দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

  • শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, পূর্ব ব্রাক্ষণবাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (০৪ ডিসেম্বর)জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

Manual7 Ad Code

 উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করা, বিশুদ্ধ পানি সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত আল-আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা, পূর্ব ব্রাহ্মণবাজারে অবস্থিত শ্রী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত ইমরান ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।   #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!