ইউনিয়ন পরিষদ নির্বাচন : কমলগঞ্জে আ’ লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ইউনিয়ন পরিষদ নির্বাচন : কমলগঞ্জে আ’ লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল

  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

আসন্ন ৫ম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপী সহ নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপীর কারণে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তওফিক আহমেদ বাবু, মুন্সীবাজার ইউনিয়নের রনেন্দু ভট্টাচার্য্য, পতনঊষার ইউনিয়নের অপর প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের সামছুল ইসলাম লিয়াকত, শমশেরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম আরিফুজ্জামান অপু ও সদর ইউনিয়নের মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্রে সাক্ষর না দেওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী আমিনুল রসিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার ও কুলাউড়া নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহসান ইকবাল বলেন, আওয়ামীলীগের দুই প্রার্থীর বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপী থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual1 Ad Code

এ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু বলেন, আমি সব ব্যাংক ঋণ পরিশোধ করেছি, ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতির কারণে প্রাথমিক অবস্থায় মনোনয়ন বাতিল করা হয়েছে। মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রনেন্দু ভট্টাচার্য বলেন, আমার ৪৫ হাজার টাকা ব্যাংক ঋণ ছিল আমি তা অনেক আগেই পরিশোধ করেছি। জানিনা বাংলাদেশ ব্যাংক থেকে কেন সিআইবি ক্লিয়ারেন্স আসেনি। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সিআইবি ক্লিয়ারেন্স পাওয়ার পর আপিল করবেন বলে জানান।

Manual7 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা সকলেই আপিল করতে পারবেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!