পাকা ধানের খোঁজে টিয়ার ঝাঁক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পাকা ধানের খোঁজে টিয়ার ঝাঁক

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

সমির মল্লিক, খাগড়াছড়ি ::

Manual5 Ad Code

বাংলা ঋতু অগ্রহায়ণের শেষে নিউজিল্যান্ড সড়কের দুই পাশে এখন ধান কাটার মৌসুম চলছে। পাকা ধানের খোঁজে খোলা আকাশে চক্কর মারছে টিয়া পাখির দল। প্রতিটি ঝাঁকে অন্তত ৩ শতাধিক টিয়া থাকে। নিউজিল্যান্ডে এ রকম কয়েকটি টিয়ার ঝাঁকের দেখা মেলে। এসব পাখি মধুপুর, আপার পেরাছড়ার বিভিন্ন গ্রামে বিচরণ করে।

চারপাশে পাহাড়ে ঘেরা খাগড়াছড়ি শহর। অনেকটা উপত্যকার মতো শহরের ভৌগলিক গঠন। শহরের অদূরে আপার পেরাছড়ার গ্রামের একটি সড়কের নাম ‘নিউজিল্যান্ড’। নিউজিল্যান্ড সড়কের দুই পাশে বিস্তীর্ণ ধানখেত। সেই খেতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে শত শত টিয়া।

স্থানীয় কৃষক লাপ্রু মারমা, উচিং মারমা বলেন, ‘গত কয়েক বছর এ রকম টিয়া দেখা যায়নি। এ বছর প্রচুর টিয়া পাখি দেখা যাচ্ছে। পাকা ধানখেতে টিয়ার ঝাঁক ধানখেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াই। সকাল ও বিকালে টিয়া পাখির ঝাঁক পাকা ধান খেতে আসে। এসব পাখি ফসলের ক্ষতি যাতে না করে, সেকারণে পাহারা দিতে হয়। তারপরও টিয়া পাখি ধান খেয়ে ফেলে।’

Manual5 Ad Code

খাগড়াছড়ি বন্যপ্রাণীবিষয়ক আলোকচিত্রী সবুজ চাকমা জানান, ‘কয়েক বছর পরপর এখানে প্রচুর টিয়া পাখি পাকা ধান খাওয়ার জন্য দল বেঁধে আসে। এখানে মূলত ঝাঁকে ঝাঁকে মদনা টিয়া এসেছে।’ এই মদনা টিয়ার আকার কাকের মতো, লম্বায় ৩৮ সেমি.। লালচে পেট ছাড়া দেহ সবুজ। কাঁধ হলুদ। মাথা ধূসর। চোখ হলুদ। বেগুনি-নীল লেজের আগা হলদে। পুরুষ টিয়ার ওপরের চঞ্চু গাঢ় লাল। পাহাড়ের সবুজ বনে এদের প্রায় দেখা যায়।

Manual3 Ad Code

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, ‘জেলায় সাম্প্রতিককালে পাখি শিকার বন্ধে বন বিভাগ তৎপর রয়েছে। পাখি শিকার বন্ধে সচেতনতা তৈরিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে খাগড়াছড়িতে পাখি অবাধে ঘুরে বেড়াচ্ছে। এ বছর প্রচুর টিকা দেখা যাচ্ছে। পৌষের মাঝামাঝি পর্যন্ত টিয়া দেখা যাবে। এরপর আবার বনে ফিরে যাবে।’#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!