কমলগঞ্জে ‘অন্তর মম বিকশিত কর’ সংকলনের প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে ‘অন্তর মম বিকশিত কর’ সংকলনের প্রকাশ

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুরে ‘অন্তর মম বিকশিত কর’ নির্বাচিত রচনা সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ২টায় তিলকপুর সার্বজনীন চাকুরিজীবি পূজা পরিষদের উদ্যোগে এ পূজা মন্ডপে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংকলনের মোড়ক উন্মোচন করেন কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ লেখক ও গবেষক রসময় মোহান্ত।

মণিপুরি সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছালিয়া সিংহের সভাপতিত্বে ও সুশীল কুমার সিনহার সঞ্চালনায় সকালে প্রথম পর্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক ড. রঞ্জিত সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ ও বিচারপতি এস. কে. সিনহা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। উদ্বোধনী অনুষ্ঠানে গীতা পাঠের পর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ঊষা রানী সিনহা ও অনুপ সিংহ। আলোচনায় অংশ নেন সংকলনের সম্পাদক শামসুদ্দীন আকবর, তিলকপুর চাকুরিজীবি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. নন্দ কিশোর সিংহ, সম্পাদক পদ্ম মোহন সিংহ প্রমুখ।

Manual3 Ad Code

বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন সুনীতি সিনহা, ধীরজিত সিংহ, অঞ্জনা সিনহা ও অনিতা সিনহা। নৃত্য পরিবেশন করে শ্রীমঙ্গল নৃত্যালয় ও মণিপুরি থিয়েটারের শিল্পীবৃন্দ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!