কমলগঞ্জে কৃষকের জমি দখল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে কৃষকের জমি দখল

  • শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি পল্লী তিলকপুর গ্রাম থেকে জমির কাটা ধান লুটে নিয়েছেন মণিপুরি সম্প্রদায়ের একজন আদালতের এসআই। এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ধানি জমির মালিক। অভিযোগের পর কমলগঞ্জ থানায় উভয় পক্ষের দুই দফা বৈঠক হলেও কোন সমাধান হয়নি।

Manual3 Ad Code

গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটলে পরদিন ১৮ডিসেম্বর শনিবার জমির মালিক রঞ্জিত কুমার সিংহ কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কমলগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে শনিবার (২৫ ডিসেম্বর) উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে সরেজমিনে গেলে রঞ্জিত কুমার সিংহের বর্গা চাষী যোগিন্দ্র শব্দকর ও জিতেন শব্দকর জানান, তারা রঞ্জিত কুমার সিংহের জমির বর্গা চাষী হিসেবে ধান চাষাবাদ করেন। সম্প্রতি তারা জমির ধান কেটে জমিতে জমিয়ে রাখলে গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে কেটে রাখা প্রায় ১২ মন ধান নিয়ে যান একই গ্রামের বাসিন্দা মৌলভীবাজার আদালতের এসআই পবিত্র কুমার সিংহ। এ ঘটনার পর তারা জমির মালিক রঞ্জিত কুমার সিংহকে অবহিত করেন ।

Manual4 Ad Code

তিলকপুর গ্রামের গৃহবধূ অঞ্জনা সিনহা বলেন, এসআই পবিত্র কুমার সিংহ তার শ^শুড়ের এক খন্ড জমিও দখল করে নিয়েছেন। তিনি আরও বলেন, তার স্বর্গীয় শ^শুরের সাথে আর্থিক লেনদেনের কারণে এখন এসআই পবিত্র কুমার সিংহ জমি জবর দখল করে নিলেন। স্থানীয় আরেক গৃহবধু স্বশী রানী সিনহা বলেন, এসআই পবিত্র কুমার সিংহ সবাইকে হুমকি ধামকী দিয়ে চলেন, কেউ কিছু বলতে গেলেই মামলার হুমকি দেন।

Manual2 Ad Code

জমির মালিক রঞ্জিত কুমার সিংহ বলেন, তার বর্গা চাষীর কাটা ধান নেওয়ার পরদিন তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা থেকে এসআই মহাদেব বাচাড়ের নেতৃতেব পুলিশের একটি দল সরেজমিন ঘুরে অভিযোগের সত্যতা পেয়ে সামাজিক বৈঠকে এ সমস্যার সমাধানের উদ্যোগ নেন। পরপর দুই দিন কমলগঞ্জ থানার সামনে এ নিয়ে সমাজিক বৈঠক হলেও অভিযুক্ত পুলিশের এসআই পবিত্র কুমার সিংহের অসহযোগিতার কারণে আর সমাধান হয়নি।

অভিযুক্ত আদালতের এসআই পবিত্র কুমার সিংহ শনিবার (২৫ ডিসেম্বর) মোবাইলে এ প্রতিনিধিকে বলেন, এ জমির মালিক তিনি। তাই তিনি তার জমির ধান কেটে নিয়ে গেছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড় বলেন, জমির কাট ধান লুটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর সরেজমিন তদন্তের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ নিয়ে পরপর দুই দিন সামাজিক বৈঠক হয়েছিল। তবে কোন সমাধান হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!