ইউপি নির্বাচন-২০২১ : কমলগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ইউপি নির্বাচন-২০২১ : কমলগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নে ৫ম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গত রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় মাধবপুর ভাসানীগাঁও গ্রামের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। এ সময় স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুব চৌধুরী আবদাল বলেন, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের আশ্বাসে এবং এলাকার মানুষের ইচ্ছায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

তিনি আগামি ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য ও পছন্দের চেয়ারম্যান নির্বাচিত করবে। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!