বড়লেখায় যাত্রী ছাউনির নির্ধারিত ভুমির অবৈধ স্থাপনা উচ্ছেদ : জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

বড়লেখায় যাত্রী ছাউনির নির্ধারিত ভুমির অবৈধ স্থাপনা উচ্ছেদ : জরিমানা

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

বড়লেখায় জেলা পরিষদের যাত্রী ছাউনির নির্ধারিত ভুমির অবৈধ স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সংশি¬ষ্ট ঠিকাদার যাত্রী ছাউনির নির্মাণ কাজ শুরু করেছেন। নোটিশ দেয়ার পরও অবৈধ দখলদাররা সরকারী ভুমি না ছাড়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসময় ৩ অবৈধ দখলদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

Manual4 Ad Code

জানা গেছে, উপজেলার কলাজুরা বাজার মসজিদ সংলগ্ন সরকারী ভুমিতে মৌলভীবাজার জেলা পরিষদ বিগত ২০১৮-১৯ অর্থ বছরে যাত্রী ছাউনি নির্মাণের জন্য আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়। কিন্তু নির্ধারিত ভুমিতে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন, তাজ উদ্দিন ও কইতার মিয়া। গত ১ জুলাই তাদেরকে ৭ দিনের সময় বেঁধে অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দেয় উপজেলা ভুমি প্রশাসন। কিন্তু তারা অবৈধ স্থাপনা অপসারণ না করায় বৃহস্পতিবার ১৬ জুলাই সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তা উচ্ছেদ করেন। এসময় তাদেরকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Manual6 Ad Code

জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন জানান, কলাজুৃরা বাজারটি কয়েক হাজার মানুষের টার্নিং পয়েন্ট। এজন্য তিনি জেলা পরিষদ থেকে এখানে যাত্রী ছাউনি নির্মাণের প্রকল্প অনুমোদন করান। প্রায় ৬ মাস ধরে সংশি¬ষ্ট ঠিকাদার নির্মাণ সামগ্রী নিয়ে আসলেও জনৈক প্রভাবশালীদের ছত্রছায়ায় নির্ধারিত ভুমির অবৈধ দখলদাররা তাদের স্থাপনা অপসারণ করেনি। এতে নির্মাণ কাজ বিলম্বিত হয়। অবশেষে বড়লেখা ভুমি প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় নির্মাণ কাজ শুরু হয়েছে।

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা জানান, সরকারী ভুমি দখল করে রাখায় দীর্ঘদিন ধরে জেলা পরিষদের যাত্রী ছাউনি নির্মাণের কাজ বাস্তবায়ন হচ্ছিল না। নোটিশ দেয়ার পরও তারা সরেনি। ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ স্থাপনা অপসারণ করে ৩ দখলদারকে জরিমানা করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!