মীর সাব্বিরের “রাত জাগা ফুল” মুক্তির দিনে যে হলগুলোতে চলছে… – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মীর সাব্বিরের “রাত জাগা ফুল” মুক্তির দিনে যে হলগুলোতে চলছে…

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
মুক্তিপ্রাপ্ত “রাত জাগা ফুল: সিনেমার পোস্টার ও সিনেমা হলের তালিকা।

Manual3 Ad Code

এইবেলিা বিনোদন :: বিদায়ি ২০২১ সালের  শেষ দিন ৩১ ডিসেম্বর শুক্রবার অভিনেতা, গীতিকার, নির্দেশক ও প্রযোজক মীর সাব্বির এর প্রথম পূণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র “রাত জাগা ফুল” ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ’ ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের এ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। সিনেমাটির সহকারী প্রযোজক ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড।

Manual6 Ad Code

সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে “রাত জাগা ফুল” সিনেমাটি দেখার অনুরোধ করে মীর সাব্বির বলেন, ‘এটি আমার প্রথম সিনেমা। সিনেমাটি খুব যত্ন করে পুরো টিম কাজ করেছি। মা, মাটি ও মানুষের সিনেমা “রাত জাগা ফুল”। সিনেমাটির গল্পে দর্শক সব ধরনের উপাদান পাবেন। দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সারাদেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে ‘রাত জাগা ফুল’।

যেসব সিনেমা হলগুলোতে সিনেমাটি দেকা যাবে তা হলো- ঢাকার ভেতরে ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমায়।
ঢাকার বাইরে মুক্তি পাবে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর) ও পূরবী (ময়মনসিংহ)।

Manual7 Ad Code

মীর সাব্বির ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

Manual2 Ad Code

সিনেমাটিতে “মনে থাকে মনের মানুষ” গানটিও মীর সাব্বির লিখেছেন। কন্ঠ দিয়েছেন হৃদয় খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!