অস্ট্রেলিয়া থেকেও দেশে ব্যাপক জনপ্রিয় ইউটিউবার আসিফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অস্ট্রেলিয়া থেকেও দেশে ব্যাপক জনপ্রিয় ইউটিউবার আসিফ

  • সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, ০৩ জানুয়ারি ২০২২: বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে মজার ভিডিও নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী জাহান আসিফ।

Manual4 Ad Code

দেশের তরুণ প্রজন্মের কাছে জাহান আসিফ বর্তমানে একজন জনপ্রিয় ইউটিউবার। একইসঙ্গে অস্ট্রেলিয়ায় বাংলা কমিউনিটিদের কাছেও ব্যাপক পরিচিত তিনি। এইচএসসি শেষ করার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে পড়াশুনার পাশাপাশি শুরু করেন ইউটিউবিং।

সেই থেকে একজন ইউটিউবার হিসেবে পরিচিতি পান সবার কাছে। ছোটবেলা থেকেই একটু বেশিই চঞ্চল প্রকৃতির ছিলেন তিনি। অস্ট্রেলিয়াতে চাকরিরত অবস্থায় থেকেও ইউটিউবার হয়ে ওঠার গল্প জানান জাহান আসিফ।

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার শুরুটা প্রায় ৪ বছর আগে, মিডিয়া নিয়ে পড়ালেখা করার কারণে স্বাভাবিকভাবেই এই মাধ্যমে কাজ করার আগ্রহ দিন দিন বাড়তে থাকে।

কিন্তু অস্ট্রেলিয়াতে বসে বাংলাদেশের মিডিয়াতে কাজ করা প্রায় অসাধ্য। তখন বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের জন্য একটি ভিডিও বানাতে হয়, সেই সময়টাতে বিশ্বের আরো অনেক দেশের মতো বাংলাদেশেও ক্রমশ জনপ্রিয়তা লাভ করা ইউটিউবকেই একটা মাধ্যম এবং বাইরে থেকেও দেশের মিডিয়াতে কাজ করার একটি সেতুবন্ধন হিসেবে কাজে লাগানোর চিন্তাটা মাথায় আসে।

সাধারণত হালকা কমেডি এবং হাস্যরসের মধ্যদিয়েই এই জনপ্রিয় ইউটিউবার ” Jahan Asif ” নামের চ্যানেলটিতে তার ভিডিও নির্মাণ করে থাকেন। তার নির্মিত জনপ্রিয় কিছু ভিডিও হলো ‘‘বাংলাদেশের বিয়ে বাড়ির অবস্থা, What Australia know about Bangladesh, বাংলাদেশের বিভাগ কয়টি।’

বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় “ফ্রেন্ডস ভার্সেস চিটার নাটকে এবং প্রবীর রায় চৌধুরীর বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহান।

আর এই নাটকগুলো অস্ট্রেলিয়াতে চিত্রায়িত হয়েছে। ২০১৫ সালের শেষের দিকে দর্শকের চাহিদা অনুযায়ী তিনি একের পর এক ভিডিও বানাতে থাকেন আসিফ। দিনে দিনে তার ভিউজ বাড়তে থাকে। সেইসঙ্গে বাড়তে থাকে তার সাবস্ক্রাইবার সংখ্যা।

Manual1 Ad Code

দর্শকরা তার ভিডিওতে ইতিবাচক মন্তব্য করতে থাকেন। ভালো সাড়া পেয়ে তিনি অনুপ্রাণিত হন। চলতে থাকে নিয়মিত ভিডিও আপলোড। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আর মোট চ্যানেল ভিউ হয়েছে ১৯,৫৮০,৭৮৬।

আসিফ আরও জনান, তিনি ইউটিউবিং শুরু করেন এক রকমের শখের বসে। পেশা হিসেবে নয়। তিনি স্যোসাল মিডিয়ার ভাইরাল বিভিন্ন টপিক নিয়ে বিনোদনমূলক ভিডিও বানান।

দর্শক তার ভিডিও দেখে আনন্দ পান। এতেই তিনি খুশি। আসিফ আরও জানান, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পেশাদার ইউটিউবারের সংখ্যা কম। ইদানিং বেড়েছে কন্টেন্ট ক্রিয়েটর। কেউ ইউটিউবার হতে চাইলে পরামর্শ কী? জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই তাকে অধ্যবসায়ী হতে হবে, ধৈর্য ধরতে হবে।

Manual1 Ad Code

সময় নিয়ে যুগোপযোগী মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে। নিয়মিত কাজ করতে হবে ও ভিডিও আপলোড করতে হবে। ভিউ কম হলে কিংবা সাবস্ক্রাইবার না বাড়লে মন খারাপ করা যাবে না।

যেহেতু এটা একটা উম্মুক্ত প্ল্যাটফর্ম সেহেতু বাজে মন্তব্যে প্রতিক্রিয়াশীল আচরণ করা যাবে না। সেটাও মেনে নিতে হবে। একই সাথে দরকার মনের জোর আর অদম্য সাহস। দর্শকসহ সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চান জনপ্রিয় তরুণ ইউটিউবার জাহান আসিফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!