কুলাউড়ায় কোয়াব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ৯ জানুয়ারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় কোয়াব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ৯ জানুয়ারি

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

এইবেলা স্পোর্টস ::

Manual5 Ad Code

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব কুলাউড়ার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামী ০৯ জানুয়ারি রোববার।

Manual7 Ad Code

গত ৩ জানুয়ারি সোমবার রাতে কোয়াব কার্যালয়ে সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিমের সঞ্চালনায় এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। 

Manual3 Ad Code

সিদ্ধান্তক্রমে ০৯ জানুয়ারি রোববার কোয়াব আয়োজিত ১ম ও ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়।

Manual6 Ad Code

 সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু ,খালেদ সাইফুল্লাহ অঞ্জন অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম জনি যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন, দপ্তর সম্পাদক ফরহাদ মাহমুদ, সদস্য রাজীব নাইডু , ইফতেখার ইফতু , ইসমাইল আলী রিপন চৌধুরী মুন্না ধর ও সুভাষ দাস।

উল্লেখ্য প্রথমে ২য় বিভাগ টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং তা সম্পন্ন হবার পর ১ম বিভাগ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ১ম বিভাগের ফাইনাল ম্যাচে উভয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে। ২য় বিভাগের চ্যাম্পিয়ন ১৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।  ট্রফিদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার আলম বাবলু। ১ম বিভাগের চ্যাম্পিয়ন প্রাইজমানি ৫০হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। ট্রফিদাতা যুক্তরাজ্য প্রবাসী স্পোর্টস কুলাউড়ার উপদেষ্টা মুহিন আলম ও ১ম বিভাগের রানার্সআপ প্রাইজমানি ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।  ট্রফিদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী স্পোর্টস কুলাউড়ার উপদেষ্টা শাহাদাত হোসেন মনি।

এছাড়া ১ম বিভাগের ম্যান অব দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন যুক্তরাজ্য প্রবাসী মাইনুর রহমান সুয়েব ও ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আলম পংকি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!