কুলাউড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর উদ্যোগেআলোচনা সভা ও আনন্দ মিছিল ০৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমীর ম্যানশন ২য় তলায় এ-ওয়ান রেষ্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সোবহান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক ও উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, মৌলভীবাজার জেলাসহ সভাপতি, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, কর্মধা ইউনিয়ন জাসদের আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাকির হোসেন খাঁন। ছাত্রনেতা মজিদ খাঁনের পরিচালনায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবজোটের অন্যতম সদস্য বদরুল ইসলাম হেলাল, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া শহরে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!